Logo

বাংলাদেশি নাগরিক প্রমাণ করলে মিলবে এনআইডি: সিইসি

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৪, ২৩:২১
বাংলাদেশি নাগরিক প্রমাণ করলে মিলবে এনআইডি: সিইসি
ছবি: সংগৃহীত

যাতে এমন ঘটনা আর না হয় সেদিকে নজর রাখার নির্দেশনা দেন সিইসি।

বিজ্ঞাপন

বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে দ্বৈত নাগরিকত্ব থাকলেও এনআইডি মিলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল। 

সোমবার (১০ জুন) সকালে  জাতীয় পরিচয়পত্র  সংশোধনের আবেদন ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন সিইসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিইসি বলেন, “মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন। এনআইডি অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “এটি নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে।” যাতে এমন ঘটনা আর না হয় সেদিকে নজর রাখার নির্দেশনা দেন সিইসি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র এখনো ১০০ ভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, “যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না। একইসঙ্গে যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD