Logo

১০ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৪, ২২:৪৭
১০ দিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

এর আগে ২৪ ঘণ্টায় এর চেয়ে বেশি রোগী ভর্তির রেকর্ড ছিল গত ১০ জানুয়ারি। সেদিন ভর্তি হয়েছিল ৫৯ জন রোগী।

বিজ্ঞাপন

চলতি জুন মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  ৩ জনের প্রাণহানি হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৫০ জন। এ বছর এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৯ জন ডেঙ্গু রোগী। আর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১০৩ জন।

বিজ্ঞাপন

সোমবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত)  ৫ মাস পর সর্বোচ্চ ডেঙ্গু রোগীর রেকর্ড হয়েছে। এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন রোগী। এর আগে ২৪ ঘণ্টায় এর চেয়ে বেশি রোগী ভর্তির রেকর্ড ছিল গত ১০ জানুয়ারি। সেদিন ভর্তি হয়েছিল ৫৯ জন রোগী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন। ওই মাসেই সর্বোচ্চ ১৪ জন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ করেছেন। মে মাসে মারা গেছেন ১২ জন। মার্চ মাসে ৫ জন, ফেব্রুয়ারিতে ৩ এবং এপ্রিলে মারা গেছেন ২ জন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD