Logo

টিকটকার প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশ

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০১:৪৭
টিকটকার প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশ
ছবি: সংগৃহীত

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এর আদালত এ আদেশ দেন

বিজ্ঞাপন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 


মঙ্গলবার (১১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এর আদালত এ আদেশ দেন।


আরও পড়ুন: টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার


এরআগে, টিকটকার প্রিন্স মামুনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। অপরদিকে প্রিন্স মামুনের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জানিম আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। এরপরই সোমবার রাতে কুমিল্লা পুলিশ তাকে গ্রেফতার করে। রাতেই তাকে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসা হয়।


মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন , “প্রিন্স মামুনের সঙ্গে ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তার। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোন বাসা নেই। তাই মামুনকে তার বাসায় থাকার অনুমতি দেন।”


আরও পড়ুন: টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


তিনি আরও উল্লেখ্য করেন, “২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওইদিন থেকে একই রুমে আমার সঙ্গে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালে তার মা-বাবা মাঝেমধ্যে সেখানে এসে অবস্থান করত। মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। চলতি বছরের ১৪ মার্চ মামুন আবার ধর্ষণ করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয় বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে।”


জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD