Logo

ঝুঁকি এড়াতে উড়াল দিয়েও আবারও ঢাকায় নামল বিমান

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৪, ০৭:৩২
ঝুঁকি এড়াতে উড়াল দিয়েও আবারও ঢাকায় নামল বিমান
ছবি: সংগৃহীত

নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ।

বিজ্ঞাপন

শাহজালাল বিমানবন্দর থেকে উড়াল দিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহগামী ফিটস এয়ারের একটি ফ্লাইট কলকাতার আকাশ থেকে ফিরে ফের ঢাকায় অবতরণ করেছে।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় ফিটস এয়ারের বিমানটি শাহজালালে অবতরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, “বিকেল ৪টা ৪০ মিনিটে ফ্লাইট নম্বর- ৯৫১৫ এয়ারবাসের এ-৩২০ মডেলের বিমানটি শারজাহর উদ্দেশে ছেড়ে যায়। পরে কলকাতার আকাশ থেকে ফিলে এসে শাহজালাল বিমানবন্দরে ৭টা ২৭ মিনিটে অবতরণ করে।’

বিজ্ঞাপন

কামরুল ইসলাম আরও বলেন, “ইঞ্জিনে প্রেসার কম পাওয়ার কারণে ঝুঁকি এড়াতে বিমানটি ফিরে আসে। ফ্লাইটটিতে ১৪৫ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD