Logo

কুয়েতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩৯

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৪, ২৪:২২
কুয়েতে ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩৯
ছবি: সংগৃহীত

সেই সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়

বিজ্ঞাপন

কুয়েতের দক্ষিণাঞ্চলে একটি শ্রমিকদের আবাসন ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে।

বুধবার (১২ জুন) এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু। অবশ্য রয়টার্সের আলাদা  প্রতিবেদনে আগুনে নিহতের সংখ্যা কমপক্ষে ৩৫ বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বার্তা সংস্থা আনাদোলু বলছে, “কুয়েতের দক্ষিণাঞ্চলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৯ জনে পৌঁছেছে। অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়।”

বিজ্ঞাপন

এদিকে, প্রতিবেদনে রয়টার্স বলছে, দক্ষিণ কুয়েতের মানগাফ শহরে একটি ভবনে আগুন লেগে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন বলে বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD