Logo

শাহপরীর দ্বীপে একদিনে দুই খুন, উত্তপ্ত পরিস্থিতি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ০৭:০৫
শাহপরীর দ্বীপে একদিনে দুই খুন, উত্তপ্ত পরিস্থিতি
ছবি: সংগৃহীত

তদন্ত করে উভয়পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি

বিজ্ঞাপন

উত্তপ্ত শাহপরীর দ্বীপ। এ উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা শাহপরীরদ্বীপ এলাকায়। টানটান উত্তেজনা সর্বত্র। মোতায়েন করা হয়েছে পুলিশ ও। 

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি। তদন্ত করে উভয়পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

বিজ্ঞাপন

কক্সবাজার টেকনাফে পূর্ব শত্রুতার জের ধরে রেজাউল করিম নামক একজনকে কুপিয়ে হত্যা করে। দাফন শেষ হওয়ার পরে খুনের প্রতিশোধ নিতে অভিযুক্তদের বাড়িঘরে আগুন দিয়ে চলে যাওয়ার সময় সাইফুল নামের এক ছেলেকে হত্যা করে নিহতের স্বজন ও স্থানীয় কয়েকজন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

নিহত যুবক টেকনাফ শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া গ্রামের ইমান হোসেনের ছেলে সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত রেজাউল করিমের আত্মীয় স্বজন অভিযুক্তদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়। এবং ভাঙচুর করার পর দক্ষিণ পাড়া মসজিদ সংলগ্ন জোবাইররের দোকানে এসে সাইফুল নামের একজনকে অতর্কিত ভাবে হামলা করে চলে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি ওসমান গনি বলেন, রেজাউল করিম হত্যার ঘটনা তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। দুই পক্ষের কেউ এখনও মামলা করে নাই। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা রুজু করার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD