Logo

ওজন কমিয়ে শাবনূরের চমক

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৪, ২৪:০৭
ওজন কমিয়ে শাবনূরের চমক
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির দর্শকনন্দিত নায়িকা শাবনূর। নিজের ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে বিয়ের পর রুপালি জগত থেকে নিজেকে গুটিয়ে নেন এ নায়িকা। এরপর থেকেই প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।


দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন  তিনি। গত মাসে সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করে সিডনিতে গেছেন তিনি। শিগগিরই দেশে ফিরবেন এই নায়িকা। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন শাবনূর।


‘রঙ্গনা’-এর দ্বিতীয় লটের শুটিং শুরু আগেই নিজের আমূল পরিবর্তন এনেছেন তিনি। ওজন কমিয়ে রীতিমতো সবার নজর কাড়লেন শাবনূর।


আরও পড়ুন: এক নম্বরে শাকিব-মিমির ‘দুষ্টু কোকিল’


গেল ২৩ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দু’টি ছবি শেয়ার করেছেন এই নায়িকা। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজের শরীরের মেদ ঝরিয়েছেন শাবনূর।


এদিকে, অভিনেত্রীর সেই ছবি দুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নির্মাতা আরাফাত লিখেছেন, “গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরোদমে।”


আরও পড়ুন: বিয়ে করলেন নাদিয়া, বর কে?


শাবনূরের এমন পরিবর্তন দেখে উচ্ছ্বসিত দর্শকরাও। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও ঝড় তুলবেন পুরোনো শাবনূর।


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD