Logo

ফরিদপুরের বোয়ালমারীতে পূত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

profile picture
জনবাণী ডেস্ক
২ জুলাই, ২০২৪, ০৫:৫১
ফরিদপুরের বোয়ালমারীতে পূত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পূত্রবধূকে ধর্ষনের দায়ে শ্বশুর রেজাউল মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুরে ১ টায় ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মোবারকদিয়া গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী মতিয়ার মিয়ার স্ত্রী রুমি খাতুন দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন। স্বামী বিদেশে থাকেন, শ্বাশুড়ি মারা গেছেন দীর্ঘদিন আগে। বাড়িতে রুমি খাতুন, তার দুই সন্তান ও শ্বশুর থাকতেন। স্বামী বিদেশে থাকার সুযোগে শ্বশুর রেজাউল মিয়া তাকে নানাভাবে কু-প্রস্তাব দিতেন। রুমি খাতুন রাজি না হওয়ায় গত ২০২১ সালের ৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে শ্বশুর রেজাউল মিয়া তার ঘরে ঢুকে তার সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে তাকে জোর করে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে রুমি খাতুন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।আত্মীয় স্বজনদের কাছে বলেও তিনি কোনো বিচার না পেয়ে পরবর্তীতে আদালতে মামলা করেন।

বিজ্ঞাপন

 শুনানি ও স্বাক্ষী শেষে সোমবার আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD