Logo

বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনে ঢুকে পড়েছে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৪, ২৩:৫৮
বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনে ঢুকে পড়েছে: কাদের
ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনে যারা যারা যুক্ত তাতে ষড়যন্ত্র আছে কিনা সেটা আন্দোলনের গতিধারায় বোঝা যাবে

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, “কোটা আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে। বিএনপি প্রকাশ্যে এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। আদালতে বিচারাধীন বিষয়ে কোনো রাজনৈতিক দল পক্ষ নিতে পারে না।”

সোমবার (৮ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আ. লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, “কোটা আন্দোলনে যারা যারা যুক্ত তাতে ষড়যন্ত্র আছে কিনা সেটা আন্দোলনের গতিধারায় বোঝা যাবে। সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।”

বিজ্ঞাপন

কাদের জানান, “২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে ৭ জন মুক্তিযুদ্ধার সন্তান রিট করে। বিষয়টা সর্বোচ্চ আদালতে বিচারাধীন তাই রায় না হওয়া পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না। আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন, তবে সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আরও জানান, উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা পরিহার করা দরকার। কোটা আন্দোলনের ৩১ জন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলেও জানান ওবায়দুল কাদের।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD