Logo

নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৪, ০৪:৩৫
নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

এসময় তার কাছ থেকে ১শ’পিচ ইয়াবা জব্দ করে পুলিশ

বিজ্ঞাপন

নড়াইলের কালিয়া উপজেলায় হাসিবুর শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১শ’পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার খড়রিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

মাদক ব্যবসায়ী হাসিবুর শেখ উপজেলার পেরুলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের মো. তবিবর শেখের ছেলে।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইনচার্জ মো. সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই নি. মো. ফারুক হোসেন সঙ্গীয় অফিসার এএসআই নি. মাহফুজুর রহমান এ এস আই নি. আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কালিয়া থানার পেরুলী ইউনিয়নের খড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে হাসিবুর শেখকে একশ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১শ’পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. সাবিরুল আলম বলেন, আটককৃত হাসিবুরের নামে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD