Logo

নতুন কর্মসূচি ঘোষণা দিল কোটা বিরোধীরা

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৪, ০৬:৪০
নতুন কর্মসূচি ঘোষণা দিল কোটা বিরোধীরা
ছবি: সংগৃহীত

ছাত্ররা কিন্তু কোটা ইস্যুতে তাদের রায় জানান দিয়ে যাচ্ছে। জানান দিয়ে যাবে।

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা বিরোধীরা। আগামীকাল বৃহস্পতিবারের (১১ জুলাই) জন্য নতুন কর্মসূচি ঘোষণা করে তারা।

নতুন কর্মসূচিতে বলা হয়, আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে তিনটা থেকে দেশব্যাপী সড়ক ও রেলপথে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন কর্মসূচি ঘোষণা করেন “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন”-এর অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, “সারাদেশে আমাদের ব্লকেড কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ছাত্ররা কিন্তু কোটা ইস্যুতে তাদের রায় জানান দিয়ে যাচ্ছে। জানান দিয়ে যাবে। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকেল সাড়ে তিনটা থেকে প্রতিটি সড়কে প্রতিটি রেললাইনে বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন


তিনি আরও বলেন,  “বিকেল সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ব্লকেড কর্মসূচি শুরু হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তাদের এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD