Logo

‘তুফান’-এ যে চরিত্রে প্রস্তাব পেয়েও রাজি হননি তমা মির্জা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৪, ০৩:২১
‘তুফান’-এ যে চরিত্রে প্রস্তাব পেয়েও রাজি হননি তমা মির্জা
ছবি: সংগৃহীত

এই সিনেমায় অভিনয়ের পর আর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা তমা মির্জা। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনেতা আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তিনি। বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল এই সিনেমাটি। এই সিনেমায় অভিনয়ের পর আর খুব একটা পর্দায় দেখা যায়নি তাকে।

এদিকে ‘তুফান’ সিনেমায় নাকি একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন এই নায়িকা। তবে সেখানে অভিনয় করেননি তিনি। শুরুতে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘তুফান’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তমা মির্জাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে যে, ‘তুফান’-এ জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন এই চিত্রনায়িকা। সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘তুফান’ টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিলেন আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে আমি সময় চেয়েছিলাম। আর আমাকে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি। ছবিটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই বেশ মানিয়েছে। দর্শক-শ্রোতাও তাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নতুন কাজ প্রসঙ্গে তমা বলেন, নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে এখনই কিছু বলতে পারছি না। কিছুদিনের মধ্যে নতুন সিনেমার ঘোষণা দেব।

প্রসঙ্গত, চলতি বছরই পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের সঙ্গে কাজ করতে দেখা যাবে তমাকে। তার নির্মাণে ‘দুই বন্ধু’ নামে একটি সিরিজে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD