Logo

ভালো পারফর্ম করে সবার নজরে আসতে চাই: তরুণ অলরাউন্ডার

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৪, ০৩:৩৫
ভালো পারফর্ম করে সবার নজরে আসতে চাই: তরুণ অলরাউন্ডার
ছবি: সংগৃহীত

‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য প্রথম ট্যুর। আমরা গিয়ে দেখি কন্ডিশনটা কী? উইকেটে যদি হেল্প থাকে কন্ডিশন অনুযায়ী যতটুকু ভালো করা যায়, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভালো করার। চেষ্টা করব উইকেট বুঝে বল করার।’

বিজ্ঞাপন

রিপন মন্ডল বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০২২ সালের যুব বিশ্বকাপে। সেবার ভালো পারফর্ম করায় এরপর থেকেই রয়েছেন বিসিবির রাডারে। সবশেষ ঘোষিত বিসিবির এইচপি দলেও জায়গা করে নিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। এবার অস্ট্রেলিয়া সফরের দলেও আছেন।


শনিবার (১৩ জুলাই) দুপুরে দলের সঙ্গে দেশ ছেড়েছেন রিপন। দেশ ছাড়ার আগে সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।


আরও পড়ুন: বিয়ে করলেন বিশ্বকাপ মাতানো লেগস্পিনার রিশাদ, পাত্রী কে?


সেখানে জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য প্রথম ট্যুর। আমরা গিয়ে দেখি কন্ডিশনটা কী? উইকেটে যদি হেল্প থাকে কন্ডিশন অনুযায়ী যতটুকু ভালো করা যায়, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভালো করার। চেষ্টা করব উইকেট বুঝে বল করার।’


রিপন জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ভালো পারফর্ম করে সবার নজরে আসতে চান। এই অলরাউন্ডার বলেন, ‘লক্ষ্য তো থাকবে টুর্নামেন্ট সেরা হওয়ার। আমার মেইন ফোকাস হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলা। ভালো পারফরম্যান্স করলে অপর্চুনিটি আসবেই। আমি চেষ্টা করব যে বিগ ব্যাশ না ভেবে যে আমাদের টিম হিসেবে যাচ্ছি। আমি চাই যে আমাদের দল যেন সর্বোচ্চ ভালো খেলে। যদি ভালো করতে পারি তাহলে সবার নজরে আসবো।’


আরও পড়ুন: নান্নুর টার্গেট আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ


টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারসহ ২৪ জনের বহর উড়াল দিয়েছে অস্ট্রেলিয়ায়। এই দলটা মূলত চারদিনের ম্যাচের জন্য।


চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড-


সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।


জেবি/আজুবা

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD