Logo

এখন অস্থির সময় চলছে, সস্তা কথার গান করতে পারব না: আঁখি আলমগীর

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৪, ২২:১৮
এখন অস্থির সময় চলছে, সস্তা কথার গান করতে পারব না: আঁখি আলমগীর
ছবি: সংগৃহীত

কিন্তু এরপর আর কোনও গান প্রকাশ করতে দেখা যায়নি তাকে।

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর। তার গানে বরাবরই মুগ্ধ হন শ্রোতা-দর্শকরা। একসময় নিয়মিত গান প্রকাশ করতেন তিনি। তবে ইদানীং একেবারেই কম গান করছেন আঁখি।

সর্বশেষ চলতি বছর গত ৩১ মার্চ শওকত আলী ইমনের সাথে  “কফির পেয়ালা” শিরোনামের গান প্রকাশ করেছিলেন তিনি। গানটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছে সমালোচকদের। কিন্তু এরপর আর কোনও  গান প্রকাশ করতে দেখা যায়নি তাকে। নতুন গানের প্রস্তাব দিলেও নিচ্ছেন সময়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি বিষয়টি নিয়ে দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন  এ গায়িকা। আঁখি বলেন, “গান তো প্রকাশ করলে যখন-তখন করা যায়। কয়েকটি গান তৈরিই আছে। কিন্তু বেশ কিছু কারণে প্রকাশ করছি না। একে তো এখন অস্থির সময় চলছে, শ্রোতারা ট্রেন্ডি গানে মজে আছে। তারা আগে শান্ত হোক, তারপর নতুন গান।”

তিনি আরও বলেন, “আমরা চাইলেও তো সস্তা কথার গান করতে পারব না। চলতি কথার গান এক ধরনের আর সস্তা কথার গান আরেক ধরনের। এমনিতে বেছে বেছে কাজ করতে পছন্দ করি। একটা শ্রোতামহলও আছে আমার। তাদের নিরাশ করতে চাই না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন আঁখি। সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন এই গায়িকা। তার কিছু জনপ্রিয় গান হচ্ছে— ‘নিশিথে আইসো ফুলবনে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’সহ আরও গান। শ্রোতারা এখনও মুগ্ধ হয়ে শোনে গানগুলো।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD