Logo

সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জুলাই, ২০২৪, ০১:১৩
সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে: কাদের
ছবি: সংগৃহীত

আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  “সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে।”

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে আ. লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে কোটা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না।”

তিনি আরও বলেন, “ধৈর্য ধরা মানে দুর্বলতা না। আজ আমরা জোর করে চড়াও হলে আপনারা কী প্রশ্ন করতেন? সময় মতো সব কিছু দেখবেন। যথাযথ অ্যাকশন নেওয়া হবে।”

বিজ্ঞাপন

২০১৮ সালের কিছু গুজব তুলে ধরে কাদের বলেন, “এ ধরনের গুজব ছড়িয়ে গণঅভ্যুত্থান ঘটানোর বৃথা চেষ্টা চলছে।”

বিজ্ঞাপন

তিনি বললেন, আমরা গতকালের ঘটনার তীব্র নিন্দা জানাই।

ম্যাথিউ মিলারের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখে নিতে পারে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কাদের বলেন, “আমরা আন্দোলনকারীদের আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। যারা এই আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তনের আভাস পাচ্ছেন, তাদের এই দিবাস্বপ্ন কর্পুরের মতো অচিরেই উড়ে যাবে।”

দেশে চলমান এই আন্দোলনে “জনগণের সম্পৃক্ততা নেই’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD