Logo

১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুলাই, ২০২৪, ০৫:৩০
১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের চলমান সংকটে এ বৈঠকে নানা বিষয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত বৈঠক চলছে। বৈঠক শেষে গণভবনের গেটের বাহিরে মিডিয়া ব্রিফ করা হবে।

বিজ্ঞাপন

দেশের চলমান সংকটে এ বৈঠকে নানা বিষয়ে আলোচনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দলের নেতারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন সকাল ১১টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট সঙ্গীরা সেখানে যান। ভবনের ভেতরে গিয়ে নেতারা পুড়ে যাওয়া ভবন দুটির ধ্বংসযজ্ঞ দেখেন।

এর আগে ২৩ মে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD