Logo

সরকারের তলবে সাড়া দেয়নি ফেসবুক-ইউটিউব

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৪, ০৬:১৮
সরকারের তলবে সাড়া দেয়নি  ফেসবুক-ইউটিউব
ছবি: সংগৃহীত

তিনটি সোশ্যাল মিডিয়াকে সরকারের পক্ষ থেকে তলব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

বিজ্ঞাপন

গুজব প্রতিরোধসহ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া চিঠির উত্তরে ই-মেইল পাঠিয়েছে টিকটক। তবে, ইউটিউব ও ফেসবুকের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি।


মঙ্গলবার (৩০ জুলাই)  রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু


সহিংসতামূলক কনটেন্ট ছড়ানোয় বাংলাদেশে মেটার ৩  প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ রয়েছে। তিনটি সোশ্যাল মিডিয়াকে সরকারের পক্ষ থেকে তলব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পাশাপাশি ইউটিউব চালু থাকলেও তাদেরও তলব করা হয়েছে।


আজ পর্যন্ত তাদের উত্তর দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। পাশাপাশি আগামীকাল বুধবার (৩১ জুলাই) ফেসবুক, টিকটক ও ইউটিউবের প্রতিনিধিদের সশরীরে বিটিআরসিতে হাজির হতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।


আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরুু


তবে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত শুধু টিকটকের পক্ষ থেকে ই-মেইলে সাড়া মিলেছে। ইউটিউব ও মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ) বিটিআরসিকে এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি। 


সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেছেন, “আগামীকাল (বুধবার) পর্যন্ত আমরা ফেসবুক, ইউটিউব, টিকটককে একটা টাইম (সময়) দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে, তারা লিখিত ব্যাখ্যাটা দেবে। কিন্তু, আমরা এখনো তাদের লিখিত বা মৌখিক ব্যাখ্যা পাইনি।”


তিনি আরও বলেন, “টিকটক ই-মেইলে একটা রিপ্লাই (প্রতি-উত্তর) দিয়েছে যে, তারা এ নিয়ে খুব আন্তরিক। সরকারকে সহযোগিতা করতে চান। তারা ব্যাখ্যাগুলোও দিতে চান। বাকি দুটি, অর্থাৎ মেটা ও ইউটিউবের সাড়া পাইনি। আশা করছি এখনও সময় আছে, তারা সাড়া দেবেন।”


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD