Logo

জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে গুলি করেছে: ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৪, ০৬:০৮
জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে গুলি করেছে: ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে, তদন্তে বেরিয়ে আসবে গুলি কীভাবে শিশুর মাথায় বা চোখে লাগল।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন,  কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে অনেককে গুলি করায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) ধানমন্ডিতে প্রেস কনফারেন্সে এ তিনি এ দাবি করেন। 

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে, তদন্তে বেরিয়ে আসবে গুলি কীভাবে শিশুর মাথায় বা চোখে লাগল।”

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, “গোটা দেশ থেকে বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের নেতা লন্ডনে বসে উসকানি দিয়ে, আদেশ দিয়ে সারা দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

বিজ্ঞাপন

দেখামাত্র গুলির নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়নি, সেনাবাহিনী কোথাও গুলি ছুড়েছে এমন খবর আমাদের জানা নেই, তারপরও আমরা বলবো তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসছে, বলেন কাদের।

বিজ্ঞাপন

এ সময় নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, “গণভবন রক্ষার জন্য কারফিউ দিতে হয়েছে এমন কথা আমি বলিনি, বলেছি সেনা মোতায়েন জনগণের জানমাল রক্ষার জন্য।”

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে কাদের বলেন, “বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিশ্বের বহু দেশে ড. ইউনূসের আহ্বান রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান পরিপন্থি, তার বিরুদ্ধে চলমান বিচার থেকে বাঁচতে তিনি এটা করেছেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD