Logo

নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৪, ০১:২৩
নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
ছবি: সংগৃহীত

সিনিয়র আইনজীবী মো.আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এ বিষয়ে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, “সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো.আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন।”

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

বিজ্ঞাপন

গত ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যান। একই সালের ০৮ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।  

বিজ্ঞাপন

মৌলভীবাজারের সন্তান এ এম আমিন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক ছিলেন।  

জেবি/এসবনি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD