Logo

পত্রিকায় রাজনৈতিক কার্টুন দেখতে চান তারেক রহমান

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৪, ০৭:২৪
পত্রিকায় রাজনৈতিক কার্টুন দেখতে চান তারেক রহমান
ছবি: সংগৃহীত

আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে

বিজ্ঞাপন

পত্রিকায় আবারও রাজনৈতিক কার্টুন দেখতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 এ নিয়ে রবিবার (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন

পোস্টে তারেক রহমান লিখেন, “আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা (খালেদা জিয়া) ও আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন।”

বিজ্ঞাপন

তিনি লেখেন, “গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ করতে হয়েছে। এ ছাড়া আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও বলেন, “শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি, তিনি শীঘ্রই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন।”

পোস্টি খোদ তাকে নিয়ে আঁকা একটি কার্টুনও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD