Logo

অন্তর্বর্তীকালীন সরকারকে সুসংবাদ দিলো জাতিসংঘ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৪, ২৩:২৫
অন্তর্বর্তীকালীন সরকারকে সুসংবাদ দিলো জাতিসংঘ
ছবি: সংগৃহীত

তদন্ত দলটির কী কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে

বিজ্ঞাপন

‘জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা ড. ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য খোলা বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা গ্রেইল। বাংলাদেশের জন্য সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ভলকান বজকির অব্যাহতভাবে কাজ করে যাবেন।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনের বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছে জাতিসংঘের একটি তদন্ত দল। এ বিষয়ে মহাসচিবের অভিমত কী?

এই প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘তদন্ত দলটির কী কাজ হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং মুহাম্মদ ইউনূস আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে, সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন, যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবে যাতে সহায়তার ক্ষেত্র এবং সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায়। হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের মানুষের একটি সফল ক্ষমতা হস্তান্তরের জন্য খুবই প্রতিশ্রুতিবদ্ধ, যা মানবাধিকার রক্ষার শক্তিশালীকরণে বেশ সহায়ক হবে।’

বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন ও ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত তথ্য ছড়ানো প্রসঙ্গে প্রশ্নের জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, ‘আপনি বাংলাদেশকে সমর্থনের যে কথা বলেছেন সে বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে, প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত।’

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD