হরমুজে জব্দ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান

চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর থেকে জব্দ করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এসব জলযান বিক্রি করে পাওয়া অর্থ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সহায়তায় ব্যয় করা হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আব্দুলিয়ানপুর জানিয়েছেন, বিচারিক আদেশের ভিত্তিতেই হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চল থেকে একাধিক মার্কিন ও ইসরায়েল-সংশ্লিষ্ট জলযান জব্দ করা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, জব্দ করা এসব জাহাজ বিক্রির পর যে অর্থ পাওয়া যাবে, তা সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সহায়তায় ব্যবহার করা হবে।
বিজ্ঞাপন
ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্যায়ন শুরু
হাসান আব্দুলিয়ানপুর আরও জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশ এবং এর আশপাশের এলাকায় মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্য নির্ধারণে বিশেষজ্ঞরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই মূল্যায়নের মাধ্যমে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত সম্পদ ও পরিবারের প্রয়োজন নির্ধারণ করে সহায়তার আওতা ঠিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা
তেহরানের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। ইরানের ভাষ্য, ওই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
এর প্রতিক্রিয়ায় ইরান পুরো অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয়।
বিজ্ঞাপন
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই জলপথ ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইরানের জব্দ করা জাহাজ বিক্রির সিদ্ধান্তও এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালির নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে।








