‘আল্লাহ ইরানকে বিজয় দান করবেন’, হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ প্রশংসা করে সংস্থাটির উদ্দেশে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে মোজতবা খামেনি বাহিনীর সদস্যদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন। তিনি লেখেন, ‘আপনি আপনার এবং আপনার নিরহংকার সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে খুব কমই লিখেছেন—সৎ মানুষের স্বভাব এমনই হয়ে থাকে।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হাতে লেখা ওই বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আরও উল্লেখ করেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার গুণে নিষ্ঠাবান ব্যক্তিদের কাজের ফলস্বরূপ আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান এবং অপার বরকত ও বিজয় দান করবেন।
চিঠির মাধ্যমে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের দায়িত্ব পালন ও প্রচেষ্টার প্রতি নিজের প্রশংসা এবং সমর্থনের কথাও তুলে ধরেন মোজতবা খামেনি।
সূত্র: মিডল ইস্ট আই








