Logo

আপনাদের আসল শত্রু কে মুসলিম নেতাদের শনাক্তের আহ্বান মোজতবার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬, ১৪:০২
আপনাদের আসল শত্রু কে মুসলিম নেতাদের শনাক্তের আহ্বান মোজতবার
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোর নেতাদের নিজেদের ‘আসল শত্রু’ শনাক্ত করার আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি। রোববার (৩০ আগস্ট) এক বার্তায় তিনি বলেন, শত্রুদের চিহ্নিত করার পাশাপাশি তাদের পরিকল্পনা বুঝে তা প্রতিহত করতে হবে।

বিজ্ঞাপন

‘ইসলামিক ঐক্য সপ্তাহ’ উপলক্ষে দেওয়া বার্তায় মোজতবা খামেনি বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নেতাদের প্রতি এ আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, ইসলামিক দেশগুলোর শাসকদের উচিত নিজেদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করা, তাদের পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়া এবং সেই পরিকল্পনা প্রতিহত করার ব্যবস্থা করা।

মোজতবা আরও বলেন, মিথ্যার বিরুদ্ধে সত্য এবং অবিশ্বাসের বিরুদ্ধে ইসলামের বিজয়ের সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

বিজ্ঞাপন

মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে ইরানের আগ্রহ

এদিকে মুসলিম দেশগুলোর, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার আগ্রহের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের চালানো কথিত অবৈধ হামলা প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত শুক্রবার ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে মিসর ও লেবাননের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে কথা বলেন আরাঘচি। তিনি জানান, মিসর চাইলে তেহরান দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত।

আরাঘচি বলেন, মিসরের সঙ্গে ইরান ভালো সম্পর্ক স্থাপনে আগ্রহী। দেশটির পক্ষ থেকে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত এলে ইরানও তাতে সাড়া দিতে প্রস্তুত।

লেবাননের প্রসঙ্গে তিনি বলেন, দেশটির সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ইরান প্রস্তুত। তবে লেবাননের নেতৃত্বের কিছু নীতির সমালোচনা করে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও যৌক্তিক অবস্থান নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। তবে কোন নির্দিষ্ট বিষয়ে এমন অবস্থান প্রয়োজন, তা তিনি স্পষ্ট করেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD