Logo

আমদানি নয়, দেশীয় উৎপাদনে ভরসা রাখার আহ্বান মোজতবা খামেনির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬, ১৩:৩৪
আমদানি নয়, দেশীয় উৎপাদনে ভরসা রাখার আহ্বান মোজতবা খামেনির
ছবি: সংগৃহীত

সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি জনগণের অর্থনৈতিক দুর্দশা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও জনগণকে সেবা দিয়ে যাওয়ায় সরকারের প্রশংসা করে তিনি এসব নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) এক লিখিত বিবৃতিতে আমদানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে দেশীয় উৎপাদনের ওপর ভরসা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি মূল্যস্ফীতি, বেকারত্ব, মূল্য নিয়ন্ত্রণ এবং পণ্য ও সেবার বাজার পরিচালনার মতো জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি প্রবৃদ্ধি অর্জন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় খাতে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

এর পাশাপাশি দেশের উৎপাদন বাড়ানো, লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা এবং প্রতিরোধমূলক অর্থনৈতিক নীতিকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

সূত্র: ডন

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD