হরমুজকে মার্কিন ভূখণ্ড দাবি, ট্রাম্পকে মানসিক রোগী বলল ইরান

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালি এখন থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অংশ। যুক্তরাষ্ট্র থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের হরমুজকে নিজেদের ভূখণ্ড ঘোষণা করায় ট্রাম্পকে মানসিক রোগী হিসেবে অভিহিত করেছে ইরান।
বিজ্ঞাপন
দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ট্রাম্প সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। অর্থাৎ মানসিকভাবে তিনি অসুস্থ।
ইরানি মন্ত্রী বলেছেন, “এ রোগের লক্ষণ হলো দৃষ্টিভ্রম ও বিভ্রান্তি। চিকিৎসকরা এ ধলনের রোগীদের ২৪ ঘণ্টাই দেখেশুনে রাখতে এবং চিকিৎসা নিতে বলেন।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয় ইরান। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে জাহাজ চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র একাধিকবার দাবি করেছে, হরমুজ প্রণালি বর্তমানে নিরাপদ। তবে ইরানের দাবি, সেখানে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলেই সেটি হামলার শিকার হয়েছে। ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।
সূত্র: আলজাজিরা
বিজ্ঞাপন








