নতুন ভিডিও প্রকাশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। কয়েক মাস ধরে তার শারীরিক অবস্থা ও জনসমক্ষে অনুপস্থিতি নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই ভিডিওটি প্রকাশ করা হলো।
বিজ্ঞাপন
রবিবার (৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ ভিডিওটি প্রকাশ করেছে।
ভিডিওতে মোজতবা খামেনিকে সুস্থ অবস্থায় দেখা যায়। ১২ সেকেন্ডের ওই ফুটেজে তাকে আশপাশের কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় মোজতবার বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে। ওই হামলায় মোজতবা মুখ ও পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেহের নিউজ জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির কোনো ভিডিও প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২০ মার্চ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি মোজতবার একটি ভিডিও প্রকাশ করেছিল। সে সময় জানানো হয়েছিল, প্রথমবারের মতো তার ধর্মীয় বিজ্ঞান শিক্ষার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
কোথায় ছিলেন মোজতবা?
গত ৮ মার্চ ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোজতবা খামেনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মাধ্যমে একাধিক লিখিত বিবৃতি দিয়েছেন। তবে দীর্ঘ সময় তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। এমনকি ৫৬ বছর বয়সী মোজতবাকে তার বাবার দাফনেও দেখা যায়নি।
চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মোজতবার সঙ্গে যোগাযোগ করা বর্তমানে বেশ কঠিন। তবে তার উপস্থিতি সরকারের জন্য ‘শক্তির এক বিরাট উৎস’ বলেও মন্তব্য করেন তিনি। তার উপস্থিতি তাদের কাজ চালিয়ে যেতে সহায়তা করছে বলেও জানান পেজেশকিয়ান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দাবি করেছিলেন, মোজতবা ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গেছেন। পাশাপাশি ইসরায়েলের একটি সংবাদমাধ্যম সম্প্রতি দাবি করে, মোজতবার শারীরিক অবস্থা ‘গুরুতর’।
তবে নতুন প্রকাশিত ভিডিওটি তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে কতটা নির্ভরযোগ্য ধারণা দিচ্ছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সূত্র: এনডিটিভি








