Logo

সৌদি যুবরাজকে ১০০ বছর আগের কথা মনে করিয়ে দিলেন পুতিন!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৫
সৌদি যুবরাজকে ১০০ বছর আগের কথা মনে করিয়ে দিলেন পুতিন!
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয় বলে জানিয়েছে ক্রেমলিন।

বিজ্ঞাপন

ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী, বর্তমান সংকট নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্ব দিয়েছেন পুতিন ও মোহাম্মদ বিন সালমান। এ সময় সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নেওয়ার ওপরও জোর দেওয়া হয়।

ইয়েমেনে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান

ইয়েমেনের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতির মধ্যেই দেশটিতে অবিলম্বে শত্রুতা বন্ধের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।

বিজ্ঞাপন

একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে গঠনমূলক ইয়েমেনি-ইয়েমেনি সংলাপ শুরু করার মতো পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তারা। রাজনৈতিক আলোচনার মাধ্যমে ইয়েমেন সংকটের সমাধানের পথ তৈরির বিষয়টি ফোনালাপে গুরুত্ব পায়।

গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিয়েও আলোচনা

আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখার বিষয়টিও দুই নেতার আলোচনায় স্থান পেয়েছে। বিশেষ করে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালির মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিয়ে তারা কথা বলেছেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এসব জলপথ গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ রয়েছে।

সালমানকে ১০০ বছরের ইতিহাস মনে করালেন পুতিন

সৌদি জাতীয় দিবস উপলক্ষে মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিজ্ঞাপন

এ সময় তিনি দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক একটি দিক তুলে ধরেন। পুতিন উল্লেখ করেন, ১০০ বছর আগে সোভিয়েত ইউনিয়নই প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে সৌদি আরবকে স্বীকৃতি দিয়েছিল।

ফোনালাপে দুই পক্ষ রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতার মাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে দুই দেশের পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়েও তারা সম্মত হয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD