পুতিনের সঙ্গে আবারও বৈঠকের ইঙ্গিত দিলেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই আবার মুখোমুখি বৈঠকে বসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী ডিসেম্বরে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে সেই বৈঠক হবে কি না, তা নিশ্চিত করেননি তিনি।
বিজ্ঞাপন
আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর মিয়ামির কাছে ডোরালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান।
জবাবে ট্রাম্প বলেন, “আমি জানি, তিনি (পুতিন) বৈঠক করবেন। আলাস্কায় আমাদের এরই মধ্যে একটি বৈঠক হয়েছে। আমি মনে করি, তিনি আরেকটি বৈঠক করবেন। তবে, মিয়ামিতে হবে কি না, তা জানি না।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
ট্রাম্প আরও জানান, ইউক্রেন সংঘাতের অবসানে পুতিন সমঝোতায় পৌঁছাতে চান বলে তিনি মনে করেন।
ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ শেষ হতে দেখতে চান। আমার মনে হয়, তারা দুজনই যুদ্ধ শেষ হতে দেখতে চান। সত্যি বলতে, এখন সময় এসেছে। ... আমার মনে হয়, তারা দুজনই যুদ্ধ শেষ করতে চান।
বিজ্ঞাপন
রাশিয়া এর আগে একাধিকবার কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধানে নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করলেও মস্কোর অভিযোগ, কিয়েভ কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানে প্রস্তুত নয়।








