Logo

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একজোট মার্কিন সংবাদমাধ্যমগুলো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২২
ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে একজোট মার্কিন সংবাদমাধ্যমগুলো
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর মধ্যে বিরল ধরনের সংহতি দেখা গেছে। হোয়াইট হাউজে CNN, MS NOW ও Politico-এর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর এই ঐক্য প্রকাশ্যে আসে। তিন সংবাদমাধ্যমই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে বিভিন্ন সংবাদপ্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনও তাদের পাশে দাঁড়িয়েছে। সোমবার থেকে ট্রাম্পের সংবাদ পুরোপুরি বর্জন না করলেও কয়েকটি বড় সংবাদমাধ্যমের কভারেজে ছবি ও ভিডিও ব্যবহারের ক্ষেত্রে সমন্বিত অবস্থান দেখা যায়।

টেলিভিশন সংবাদমাধ্যমগুলোর নিয়মিত প্রেস পুলেও এর প্রভাব পড়ে। CNN-এর ওপর নিষেধাজ্ঞার পর অন্য নেটওয়ার্কগুলো তার জায়গায় প্রেস পুলের দায়িত্ব নিতে অনীহা দেখায়। ফলে প্রেসিডেন্টের সফর ও কর্মসূচি কাভার করার প্রচলিত ব্যবস্থায় ব্যতিক্রম তৈরি হয়।

ট্রাম্পের ছবি প্রকাশেও সংহতি

বিজ্ঞাপন

ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠান ও সফরের ছবি তোলার দায়িত্বে থাকা আলোকচিত্রীদের মধ্যেও সংহতির উদ্যোগ দেখা যায়। কয়েকটি বড় সংবাদমাধ্যম ও ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান হোয়াইট হাউজের স্টিল ফটোগ্রাফি পুলের ছবি প্রকাশ বা বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দ্য নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যম নিষেধাজ্ঞার মুখে পড়া প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন জানিয়ে পুলের ছবি ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। একই সময়ে অ্যাসোসিয়েটেড প্রেসের ছবিও ট্রাম্পের কিছু কর্মসূচিতে প্রকাশ না করার ঘটনা ঘটে।

আদালতে তিন সংবাদমাধ্যম

বিজ্ঞাপন

CNN, MS NOW ও Politico সোমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, হোয়াইট হাউজে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার এবং যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করেছে। তারা নিষেধাজ্ঞা ঠেকাতে দ্রুত আদালতের হস্তক্ষেপ চেয়েছে।

ট্রাম্প অবশ্য নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ হিসেবে উল্লেখ করে বলেছেন, হোয়াইট হাউজে তাদের প্রবেশের অনুমতি দেওয়া বাধ্যতামূলক নয়।

সংবাদমাধ্যমগুলোর প্রকাশ্য প্রতিবাদ

বিজ্ঞাপন

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংবাদপ্রতিষ্ঠান প্রকাশ্যে অবস্থান নিয়েছে। রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অব দ্য প্রেসসহ বিভিন্ন সংগঠন এই নিষেধাজ্ঞার আইনি ও সাংবিধানিক দিক নিয়ে উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে কয়েক ডজন সংবাদমাধ্যম আদালতে CNN, MS NOW ও Politico-এর মামলার পক্ষে অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো সাধারণত পাঠক, দর্শক, এক্সক্লুসিভ প্রতিবেদন ও সাংবাদিক নিয়োগ নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। কিন্তু হোয়াইট হাউজের এই নিষেধাজ্ঞার ঘটনায় প্রতিদ্বন্দ্বী সংবাদমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতির একটি ভিন্ন চিত্র সামনে এসেছে।

এই ঘটনাকে ঘিরে এখন মূল প্রশ্ন হলো—হোয়াইট হাউজের সংবাদমাধ্যমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের এই নীতি আদালতে কতটা টিকে থাকবে। বুধবার এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD