Logo

টাঙ্গাইলে সাবেক এমপি জয়সহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৪, ০২:১৩
টাঙ্গাইলে সাবেক এমপি জয়সহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে স্কুলছাত্র মো. মারুফ মিয়া নিহত হওয়ার ঘটনায় টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়সহ ৬ এমপি ও দুই মন্ত্রীর নামে হত্যা মামলা করা হয়েছে। 

রবিবার (১৮ আগস্ট) রাতে সদর থানায় মামলাটি করেছেন নিহত মারুফের মা মোরশেদা বেগম। মামলায় ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,  টাঙ্গাইল— ২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৪ আসনের সাবেক এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সহসভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ, পরিবেশ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফারুক, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, আওয়ামী লীগ নেতা সাইফুজ জামান সোহেল, আব্দুর রৌফ, যুবলীগ নেতা আতিকুর রহমান মোরশেদ, ফারুক হোসেন মানিক, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং গোলাম কিবরিয়া বড় মনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD