বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে: ফারুক ই আজম

ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ায় বন্যা হয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হলেও,
বিজ্ঞাপন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে এক প্রেস কনফারেন্সে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ত্রাণ উপদেষ্টা বলেন, “বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ায় বন্যা হয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হলেও, এ ব্যাপারে সরকারিভাবে তথ্য দেওয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে যোগাযোগ চলছে।”
বিজ্ঞাপন
ফারুক ই আজম বলেন, “বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসবেন। সেখানে এ বিষয়টি পরিষ্কার হবে।”
জেবি/এসবি








