Logo

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৪, ২২:১০
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ ২ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নাইমা (১৩) ও মায়মুনা (১৫) নামের দুই নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় নাইমা (১৩) ও  মায়মুনা (১৫) নামের দুই নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে সদর উপজেলার সাদেকপুর সড়কের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নাইমা সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়েও ময়মনা সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার আব্দুল বারেক মিয়ার মেয়ে। তারা দুজন নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ ময়না মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, দুই মাদ্রাসা শিক্ষার্থী গত ৪দিন আগে নিখোঁজ ছিলেন। তাদের মরদেহ ভোরে সড়কের পাশে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে গিয়ে উদ্ধার করে। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD