Logo

মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ০৩:৪৪
মানহানি মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জের মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

মঙ্গলবার (২৭ আগস্ট) গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভুঁইয়া এই খালাসের আদেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

দীর্ঘ ৯ বছর পর মঙ্গলবা মামলা থেকে তারেক রহমানকে খালাসের আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

অপরদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ অন্যদের ফৌজদারি কার্য‌বি‌ধির ২৪৯ ধারায় একটি মারধরের মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালতের বিচারক।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD