Logo

ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি সত্য নয়

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৪, ২৩:১১
ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি সত্য নয়
ছবি: সংগৃহীত

গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) ‘ছয় ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা’ শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছয় ছাত্রনেতার ওপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা নিষেধাজ্ঞার যে খবর রটেছে, সেটি ‘ভুয়া’ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 


রবিবার (২ সেপ্টেম্বর)  সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ভারত-বিরোধী’ মনোভাব ছড়ানোর জন্যই ভুয়া খবরটি রটানো হয়েছে। 


আরও পড়ুন: বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগিরই শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা


উল্লেখ্য, গতকাল রবিবার (১ সেপ্টেম্বর) ‘ছয় ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা’ শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর এশিয়া’। ওই প্রতিবেদনে ৬ ছাত্রনেতার নামও প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নুসরাত তাবাসসুম, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের বিরুদ্ধে ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি।


আরও পড়ুন: চিকিৎসকদের ওপর হামলায় সঞ্জয় পাল জয় গ্রেফতার


এতে আরও বলা হয়, এর জেরে এসব ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


এর পরপরই ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলেছে, “বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা আরোপের খবরটি ভুয়া।”


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD