Logo

শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৪, ২২:৪৯
শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের কথা জানান। রাজনৈতিক দলসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

বিজ্ঞাপন

ওইদিন রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক হয় ৩ বাহিনীর প্রধান এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। পরে রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতিও অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলেন।

বিজ্ঞাপন

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণা করা হয়। এরপর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD