Logo

চাটমোহরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৪, ২১:৫২
চাটমোহরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন
ছবি: সংগৃহীত

বক্তারা জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পাঁয়তারা চলছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান

বিজ্ঞাপন

চাটমোহরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ষ্টার মোড় এলাকায় চাটমোহরের শিল্পী সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে সমাবেত কন্ঠে গাওয়া হয়- "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।"

বিজ্ঞাপন

এসময় ছাত্র সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

ঘন্টাব্যাপী অনুষ্ঠানে কয়েকবার জাতীয় সংগীত গাওয়া হয়। বক্তব্য রাখেন- স্বজল বিশ্বাস, আসাদুজ্জামান দুলাল, আলমগীর মোহাম্মদ, গৌতম কুন্ডু প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পাঁয়তারা চলছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। এগুলো বাঙালির অস্তিত্বের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে  ‘জাতীয় সংগীত নিয়ে সকল ষড়যন্ত্র, রুখে দিতে হবে।'

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD