Logo

চাটমোহরে মাদকের আখড়া দাবি করে লালন চর্চা কেন্দ্রে তালা

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৫
চাটমোহরে মাদকের আখড়া দাবি করে লালন চর্চা কেন্দ্রে তালা
ছবি: সংগৃহীত

নেতাকর্মীরা সাধারণ জনগণকে নিয়ে এই মাদকের আখড়ায় তালা দিয়ে দিলাম।'

বিজ্ঞাপন

পাবনার চাটমোহরে যুবলীগের নিয়ন্ত্রণাধীন মাদকের আখড়া দাবি করে লালন চর্চা কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রেলবাজার লালন চর্চা কেন্দ্র নামে পরিচিত আখড়ায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া নেতাকর্মীরা মূলগ্রাম ইউনিয়ন পরিষদে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিক্ষোভ করে পরিষদের গেটে তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস জানান, লালন চর্চা কেন্দ্রের নামে যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা এখানে মাদকের আখড়ায় পরিণত করেছে। এখানে গাঁজা, হিরোইন, ইয়াবার রমরমা ব্যবসা করতো তারা।  এখানে বেশ কয়েকজন যুবলীগের একাধিক মামলার আসামী রয়েছে। তারা এখনও এখানে আসা যাওয়া করে এবং নতুন করে চক্রান্ত করছে। তাই আমরা আজ বিএনপি নেতাকর্মীরা সাধারণ জনগণকে নিয়ে এই মাদকের আখড়ায় তালা দিয়ে দিলাম।'

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিখন বিশ্বাস আরো বলেন, 'অবৈধ সরকারের অবৈধ ভোটের নির্বাচনে বকুল ইউপি চেয়ারম্যান হয়েছে। তাকে জনগন ভোট দেয়নি। যেহেতু সে পরিষদে নিয়মিত আসেন না, তাই আমরা তার পদত্যাগ দাবী করছি।'

এ বিষয়ে মুলগ্রাম ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল বলেন, 'আমি নিয়মিত পরিষদের গিয়ে দায়িত্ব পালন করছি। কেউ বাধা দেয়নি। আমি পালিয়েও যাইনি। আমি কোনো অনিয়ম-দুর্নীতি করিনি বা কাউকে হয়রানী করিনি যে পালিয়ে যেতে হবে। বিএনপি নেতাকর্মীরা পরিষদের তালা দিয়ে যে অভিযোগ তুলেছে তা সঠিক নয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। '

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD