Logo

রাবির নতুন হিসাব পরিচালক অধ্যাপক নির্ঝর রহমান

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৫
রাবির নতুন হিসাব পরিচালক অধ্যাপক নির্ঝর রহমান
ছবি: সংগৃহীত

তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।  

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব কর্তৃক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং থেকে ১৯৮৪ ও ১৯৮৫ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ১৯৯০ সালে রাবি মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। 

তিনি বিভাগের সভাপতি ও দুটি হলের আবাসিক শিক্ষক এবং আইসিএমএবি, রাজশাহী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD