Logo

ডেঙ্গুতে একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৪৬৩

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২৩
ডেঙ্গুতে একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৪৬৩
ছবি: সংগৃহীত

চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।

বিজ্ঞাপন

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও একজনের প্রাণহানি হয়েছে এবং সারাদেশে ৪৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

   

বিজ্ঞপ্তিতে  বলা হয়, গত ২৪ ঘণ্টায় ( একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯১ জন, ঢাকায় দুইজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয় জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন এবং চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।

বিজ্ঞাপন

একদিনে  সারাদেশে ৩৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ১৩ হাজার ৯৯২ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ  বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬৭০ জন। এর মধ্যে ৬১.৫ শতাংশ পুরুষ এবং ৩৮.৫ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৯৬ জন।

গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD