Logo

বাধ্যতামূলক অবসরে দুই সেনা কর্মকর্তা

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪১
বাধ্যতামূলক অবসরে দুই সেনা কর্মকর্তা
ছবি: সংগৃহীত

আদেশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এবার বাংলাদেশ সেনাবাহিনীর লে. জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 


প্রজ্ঞাপনে বলা হয়, “তাদের আর্মি অ্যাক্ট সেকশন-১৮, আর্মি অ্যাক্ট (রুলস) ১২ (১), আর্মি রেগুলেশন্স (রুলস) ৭৮ (সি), ২৫৩ (সি) (ii), ২৬১, সংশোধিত আর্মি রেগুলেশন্স (রুলস) ২৬২ (৪) ও ২৬৯ (এ), আর্মি রেগুলেশন্স (ইনস্ট্রাকশন্স) ১৬৮ (বি) এবং কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন-১৯৮১ এর বিধি-৯ (কে) অনুসারে প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে 'অকালীন (বাধ্যতামূলক) অবসর' প্রদান করা হলো।’


আরও পড়ুন: ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক


এই আদেশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে।


আরও পড়ুন: ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনার প্রত্যাহার


এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)  আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।


জেবি/এসবি

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD