Logo

সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দাবিতে শাহবাগ অবরোধ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩০
সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ ৮ দাবিতে শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে তারা শাহবাগ অবরোধ করেন

বিজ্ঞাপন

দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন হিন্দু সম্প্রদায়েরা। শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে তারা শাহবাগ অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সনাতনী অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে তারা শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগ ও এর আশপাশের এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে আট দফা দাবির মধ্যে রয়েছে- সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা, সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা।

হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক প্রদীপ কান্তি দে বলেন, অন্তর্র্বতী সরকারের কাছে দাবি- দফাগুলো বাস্তবায়নের। না হলে আগামীতে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD