Logo

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০১
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল
ছবি: সংগৃহীত

নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে জনতার ঢল নেমেছে

বিজ্ঞাপন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে জনতার ঢল নেমেছে। তীব্র রৌদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায়, সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশের জন্য আসছেন তারা। এসময় তাদের হাতে প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ নেতারা।

গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD