Logo

শুক্রবারে যে সময়ে চলবে মেট্রোরেল

profile picture
জনবাণী ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৪, ২২:৪১
শুক্রবারে যে সময়ে চলবে মেট্রোরেল
ছবি: সংগৃহীত

কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীরের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্তে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়ছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে সপ্তাহে সাতদিনই চলবে মেট্রোরেল। তবে অন্যান্য দিনের মতো শুক্রবার সকাল থেকে মেট্রোরেল চলবে না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীরের স্বাক্ষর  করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়, “ডিএমটিসিএলের আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলবে। প্রতি শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে এবং মতিঝিল থেকে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারা স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন এবং মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন ভাঙচুর করে। যার ফলে এই দুই স্টেশনে জনপ্রিয় গণপরিবহন পরিষেবা বন্ধ রয়েছে। তবে এখন উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এই সেবা চালু রয়েছে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান দায়িত্ব নেয়ার পর শুক্রবারও মেট্রোরেল চালু রাখার নির্দেশনা দিয়েছিলেন। এরপর ডিএমটিসিএল কর্তৃপক্ষ শুক্রবার মেট্রোরেল চালুর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD