Logo

বাড়লো সোনার দাম

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৩১
বাড়লো সোনার দাম
ছবি: সংগৃহীত

নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

দেশের বাজারের সোনার বেড়েছে। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।  যা এতদিন ছিল এক লাখ ২৯ হাজার ৯০২ টাকা।

শনিবার (২১ সেপ্টেম্বর) নতুন এ  দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার  দাম ৮৯ হাজার ২১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

বিজ্ঞাপন

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৯ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৩ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৬ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD