Logo

কুবির নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫০
কুবির নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম
ছবি: সংগৃহীত

নবনিযুক্ত প্রক্টরের ফোন করা হলে তাকে ফোন পাওয়া যায়নি

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।


সোমবার (২৩ সেপ্টেম্বর) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।


আরও পড়ুন: কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী


বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গণিত বিভাগের প্রফেসর ড. মো. আবদুল হাকিম-কে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন- ২০১৩ এর তফসিলের ১৫ (১) ধারা অনুযায়ী প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।


এ বিষয়ে মন্তব্যের জন্য নবনিযুক্ত প্রক্টরের ফোন করা হলে তাকে ফোন পাওয়া যায়নি।


আরও পড়ুন: কুবির নতুন উপ-উপাচার্য ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ ড. সোলায়মান


এর আগে গত ১০ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। ওই সময় প্রক্টরিয়াল বডি থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী ছাড়াও সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, অমিত দত্ত ও আবু ওবায়দা রাহিদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। এর আগে সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দেন আরেক সহকারী প্রক্টর শারমিন সুলতানা।


এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD