Logo

হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:১১
হিজবুল্লাহপ্রধান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

লেবাননের স্বাস্থ্য এবং নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা করা হয়েছে। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে মরদেহটি উদ্ধার হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) লেবাননের স্বাস্থ্য এবং নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, নাসরুল্লাহর মরদেহ অক্ষত রয়েছে। এর আগে, শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও, তিনি ঠিক কীভাবে নিহত হয়েছেন তা বলা হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র দুটি বলছে, “নাসরুল্লাহর শরীরে সরাসরি কোনো ক্ষত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের ফলে ব্লান্ট ট্রমায় তার মৃত্যু হয়েছে।” ব্লান্ট ট্রমা হলো এমন একটি অবস্থা যাতে কোনও কিছুর আঘাতে শরীরে বাহ্যিকভাবে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন ধরা পড়ে না; তবে শরীরের ভেতরে ক্ষতিগ্রস্ত হয়।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলাতেই প্রাণ হারান নাসরুল্লাহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার পর পরই হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার বিষয়টি জানায়  ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলাটি পরিচালনা করে ইসরায়েলি বিমান বাহিনী। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও, পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD