Logo

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত এক

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২৪, ০৪:৫৫
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত এক
ছবি: সংগৃহীত

রেলের চকরিয়া স্টেশন মাস্টার ফরহাদ বিন জাফর চৌধুরী

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান, রেলের চকরিয়া স্টেশন মাস্টার ফরহাদ বিন জাফর চৌধুরী।

বিজ্ঞাপন

নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৬০ বছর।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে ফরহাদ বিন বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি একটি ট্রেন আসছিল। ট্রেনটি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় পৌঁছালে রেল লাইন ধরে হাঁটাহাঁটি করা এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে লোকটি ঘটনস্থলে মারা যান। 

বিজ্ঞাপন

“ তাৎক্ষণিক লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রাও লোকটির পরিচয় সম্পর্কে জানেন না। ধারণা করা হচ্ছে, লোকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ঘটনাটি রেল পুলিশের পাশাপাশি চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিকাল সোয়া ৪টা পর্যন্ত লাশটি ঘটনাস্থলে রয়েছে বলে জানান ফরহাদ বিন জাফর।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD