Logo

ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না: নুর

profile picture
জনবাণী ডেস্ক
৮ অক্টোবর, ২০২৪, ০৭:২৬
ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না: নুর
ছবি: সংগৃহীত

ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে চায়, সেই বন্ধুত্ব হবে

বিজ্ঞাপন

ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেয়া যাবে না। বরং সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সোমবার (৭ অক্টোবর) বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৫ম বার্ষিকীতে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নুর বলেন, “ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামির ভিত্তিতে নয়।”

বিজ্ঞাপন

এদিকে, আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র-জনতার সংহতি সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও ছাত্রলীগের রাজনীতি বাতিলের দাবি জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় নুর আরও বলেন, “ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা।”

প্রসঙ্গত, গত ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD