Logo

ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১০ অক্টোবর, ২০২৪, ০৫:৫৪
ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

বুধবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় এক হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪২৭ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৩৯ জন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮২২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ১৫১ জন। মারা গেছেন ১৯৬ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD